
জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরের মেলান্দহে অসরপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষকদের ভাতা প্রদান করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারি কল্যাণ ট্রাস্ট এর আয়োজন করে। এ উপলক্ষে ২৭ মার্চ দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ট্রাস্টের সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, আ’লীগ সভাপতি আ: রাজ্জাক সুজা, সম্পাদক মো. জিন্নাহ, দুরমুঠ ইউপি চেয়ারম্যান ও কলাবাধা হাই স্কুলের হেড মাস্টার সৈয়দ খালেকুজ্জামান জুবেরী, ট্রাস্টের জেলা সভাপতি আ: সোবহান বিএসসি, উপজেলা সাধারণ সম্পাদক আতিকুর রহমান ভুট্রো, কেজিএস মহর সোবাহান মফিজ উদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক কথা সাহিত্যিক এস.এম. জুলফিকার আলী লেবু, প্রমুখ। সভায় অবসরপ্রাপ্ত ৩ শিক্ষককে প্রায় ১লাখ ৭০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।