
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : মহান স্বাধীনতা দিবসে গতকাল মঙ্গলবার সকালে বগুড়ার ধুনটে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর শহীদদের গণকবর জিয়ারত করা হয়েছে।
জিয়ারতে অংশ নেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের প্রভাষক মতিউর রহমান সাজু, সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহেনা, ধুনট থানার ওসি ইসমাইল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, ইঞ্জিনিয়ার মুহাম্মাদ আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ইসলাম, মুক্তিযোদ্ধা গোলাম ওহাব, খলিলুর রহমান, ফেরদৌস আলমসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এর আগে ৩১বার তোপধ্বনীর মধ্যদিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।