ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

S M Ashraful Azom
0
ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর
সেবা ডেস্ক: হৃদরোগে গুরুতর অসুস্থ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থার উন্নতি হওয়ায় মঙ্গলবার স্থানীয় সময় বিকেল চারটায় নিবিড় পরিচর্চা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

সিঙ্গাপুরে কাদেরের চিকিৎসা সমন্বয়ক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসের রিজভী এ তথ্য জানিয়েছেন।

সেতুমন্ত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডকে উদ্ধৃত করে ডা. আবু নাসের বলেন, ‌ওবায়দুল কাদের এখন সুস্থ আছেন। ওনার রক্তচাপ এবং ডায়াবেটিসও নিয়ন্ত্রণে।

এ সময় হাসপাতালের লবিতে অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন কাদেরের স্ত্রী অ্যাডভোকেট ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, আওয়ামী লীগ নেতা নাইমুজ্জামান মুক্তাসহ সেতুমন্ত্রীর পরিবারের সদস্য ও সিঙ্গাপুরে বাংলাদেশ কমিউনিটি নেতারা।

এর আগে গত ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে কাদেরের সফল বাইপাস সার্জারি সম্পন্ন হয়।


গত ৩ মার্চ ভোরে ফজরের নামাজের পর হঠাৎ শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। প্রথমে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া হলেও পরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয় তাকে। পরে এনজিওগ্রামে কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে।

অবস্থা কিছুটা স্থিতিশীল হলে গত ৪ মার্চ বিকেলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেদিন রাতেই একটি মেডিকেল বোর্ড গঠন করে ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু করেন ওই হাসপাতালের চিকিৎসকরা।


⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top