
ঘাটাইল প্রতিনিধি: ২৫ মার্চ গণহত্যা দিবস স্বরণে টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে আজ সোমবার সন্ধ্যায় মোমবাতি জ্বেলে প্রদীপ প্রজ্জলন কর্মসুচীর মাধ্যমে শহীদের স্মরণ করা হয়েছে।
এ সময় উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম,সহকারী কমিশনার ভূমি মোছা.নুর নাহার বেগম, সরকারী জিবিজি কলেজের অধ্যক্ষ শামছুল আলম মনি,সমাজ সেবা অফিসার সানজিদা সুলতানা,সাবেক কমান্ডার মো.তোফাজ্জল হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার এন.এম.শাহনেওয়াজ,বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, ঘাটাইল প্রেসক্লাবে সভাপতি মো.নজরুল ইসলাম,সাধারন সম্পাদক মো.নুরুজ্জামান মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: ঘাটাইল প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।