তারেকের স্থান বাংলাদেশের কারাগারে : আইনমন্ত্রী

S M Ashraful Azom
0
তারেকের স্থান বাংলাদেশের কারাগারে  আইনমন্ত্রী
সেবা ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ব্রিটেন থেকে দেশে ফিরিয়ে আনা হবে। তিনি বাংলাদেশের আদালত থেকে দণ্ডিত ও সাজাপ্রাপ্ত একজন আসামি। তাই দণ্ডিত তারেকের স্থান বাংলাদেশের কারাগারে।

বুধবার (২৭ মার্চ) রাজধানীর গুলশানের কার্যালয়ে ব্রিটেনের অ্যাম্বাসেডরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দুটি কারণে তারেক রহমানকে ফিরিয়ে আনা হবে। তারেক রহমান বাংলাদেশের আদালত থেকে দণ্ডিত। তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। তাই তারেকের স্থান হবে কারাগারে।

দ্বিতীয় কারণ হিসেবে আইনমন্ত্রী আরও বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি কারাগারে না থেকে বিদেশে অবস্থান করছেন। তাই তাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার।

প্রসঙ্গত, একাধিক ফৌজদারি মামলায় দণ্ডিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top