
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার শেরপুর উপজেলায় শ্যামলী পরিবহনের বাস চাপায় চাঁন মিয়া (৩৫) নামের ভটভটি চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার গন্ধমরিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
হাইওয়ে পুলিশের বগুড়ার নন্দীগ্রাম কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী জানান, স্থানীয় একটি অটোমিল থেকে চালবোঝাই করে ভটভটিটি মহাসড়কের ওই স্থানে পারাপার হচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী দ্রুতগতির শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই ভটভটিকে চাপা দেয়। এতে ভটভটির ওই চালক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন চাঁন মিয়াকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি আটক করা গেলেও চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।