
গাইবান্ধা জেলা প্রতিনিধি: প্রচন্ড তাপদাহে তৃষ্ণাত্ত শ্রমজীবি মানুষদের তৃষ্ণা নিবারণের কর্মসূচী বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের আয়োজনে সংগঠন কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
তৃষ্ণাত্ত শ্রমজীবি মানুষদের ডাবের পানি খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা। এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু ও রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ ছাড়াও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।