
জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরে শিক্ষক অবসারণের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। ২৮ মার্চ দুপুরে তুলসীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শরীরচর্চা শিক্ষকের বিরুদ্ধে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে এমন কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দশম শ্রেণীর শিক্ষার্থী সিফাত, কাউছার, নাইম, আলম সহ আরো অনেকে। এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষক ও শরীরচর্চা শিক্ষকের অপসারনসহ ১১ দফা দাবী তুলে ধরেন। চুল কেটে দেওয়ার বিষয়টি স্বীকার করেন প্রধান শিক্ষক আসাদুজ্জামান চান। উল্লেখ্য, গতকাল বুধবার সকালে শিক্ষকদের বিভিন্ন অনিয়ম ও চুল কেটে দেওয়ার প্রতিবাদ করায় ক্লাস থেকে দশম শ্রেনীর সকল শিক্ষার্থীদের বের করে দেন প্রধান শিক্ষক।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।