যানজট নিরসনের দাবিতে গাইবান্ধার দারিয়াপুর বন্দরে মানববন্ধন

S M Ashraful Azom
0
যানজট নিরসনের দাবিতে গাইবান্ধার দারিয়াপুর বন্দরে মানববন্ধন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার ব্যস্ততম জনপদ দারিয়াপুর বন্দরে যানজট নিরসনের দাবিতে বৃহস্পতিবার এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দারিয়াপুর বন্দরকে ঘিরে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে সেখানে।

দীর্ঘদিন ধরে বন্দরটিতে যানজট প্রকট আকার ধারণ করায় শিক্ষার্থীসহ পথচারীরা যাতায়াতে বিড়ম্বনার শিকার হচ্ছে। গত বছর থেকে সচেতন নাগরিক পরিষদ যানজট নিরসনে আন্দোলন করে আসলেও কর্তৃপক্ষের টনক নড়েনি। ফলে যানজট সমস্যা প্রকট আকার ধারণ করছে। এরই প্রতিবাদে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় নাগরিকদের অংশগ্রহণে যানজট নিরসনে বৃহস্পতিবার গাইবান্ধা-ধর্মপুর-সুন্দরগঞ্জ উপ-মহাসড়কের দারিয়াপুর বন্দরে দুপুরে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়। 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সচেতন নাগরিক পরিষদের আহবায়ক সুকুমার চন্দ্র মোদক, সদস্য সচিব আব্দুর রশিদ সরকার, দারিয়াপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খসরু, হাজী ওসমান গণি ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাক রেজা, ময়নুল কবীর মন্ডল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, আইডিয়াম প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক আব্দুর রউফ, সমাজ সেবক কাজী নজরুল ইসলাম হারান, আলহাজ্ব তাজুল ইসলাম, ডা. শাহজাহান, বাসদের জেলা আহবায়ক গোলাম রব্বানী, সিপিবির উপজেলা কমিটির সভাপতি সাদেকুল ইসলাম, নূলে আলম সিদ্দিক পিটন প্রমুখ।

বক্তারা অবিলম্বে দারিয়াপুর বন্দরের যানজট নিরসনে সিএনজি ও অটোরিক্সা ষ্ট্যান্ড চৌমাথা থেকে অন্যত্র সরিয়ে নেয়া, রাস্তার উপরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাইপাস সড়ক নির্মান, হাটের জায়গা বৃদ্ধি করণ, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্পীড ব্রেকার নির্মাণের দাবী জানান।


⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top