বকশীগঞ্জে উপজেলা ও পৌরসভার তিন জনপ্রতিনিধিকে সংবর্ধনা

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে উপজেলা ও পৌরসভার তিন জনপ্রতিনিধিকে সংবর্ধনা
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার , নবনির্বাচিত পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর ও উপজেলা ভাইস চেয়ারম্যান জুমান তালুকদারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার বিকালে পৌর এলাকায় অবস্থিত খয়ের উদ্দিন আলিম মাদ্রাসা কর্তৃপক্ষ নবনির্বাচিত এই তিন জনপ্রতিনিধিকে সংবর্ধনা দেয়।

উক্ত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মানিক সওদাগর, সাবেক অধ্যক্ষ ছামিউল হক আনছারী, বিআরডিবির সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম বাবু, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ , প্রভাষক মোসাদ্দেকুর রহমান মানিক প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ও পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর মাদ্রাসাটির উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে মাদ্রাসার গভর্নিং বডির সদস্য, পৌর কাউন্সিলর, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top