ইসলামপুরে প্রার্থীদের সাথে প্রশাসনের মত বিনিময়

S M Ashraful Azom
0
ইসলামপুরে প্রার্থীদের সাথে প্রশাসনের মত বিনিময়
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের নিকট গ্রহণযোগ্য করার লক্ষ্যে জামালপুরের ইসলামপুর উপজেলা প্রশাসন প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র জামালপুর জেলার দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল নজরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী জামাল আব্দুন নাছের বাবুল, জিয়াউল হক জিয়া প্রমুখ।


⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top