বনানী’র এফ আর টাওয়ারে আগুন

S M Ashraful Azom
0
বনানী’র এফ আর টাওয়ারে আগুন
সেবা ডেস্ক: ঢাকা বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া আগুনের উত্তাপে ভবনের কাঁচ ফেটে যাচ্ছে বলে জানিয়েছে প্রত্যক্ষ্যদর্শীরা। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনা বাহিনীসহ নৌবাহিনী, বিমান বাহিনী ও ফায়ার সার্ভিস। যোগ দিয়েছে বিমান বাহিনীর কয়েকটি হেলিকপ্টার। পরে সেনাবাহিনীর সবচেয়ে বড় হেলিকপ্টারও যোগ দেয় আগুন নেভাতে।

ফায়ার সার্ভিসের ২১ টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

আজ বৃহস্পতিবার  দুপুরে এফ আর টাওয়ারের ৭ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এছাড়া শকসার্কিট থেকে আগুন লেগেছে বলেও ধারনা করছেন স্থানীয়রা।


এদিকে, ভবনের ভেতর আটকা পড়েছেন অনেকে। পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এরমধ্যে আশেপাশের ভবন থেকে সরে গেছেন বাসিন্দারা। এছাড়া আগুনের উত্তাপে ভবনের কাঁচ ফেটে যাচ্ছে বলেও জানা গেছে।

অন্যদিকে প্রত্যক্ষ্যদর্শীদের অভিযোগ, পানি স্বল্পতার কারনে ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। প্রচন্ড ধোয়ায় আশে পাশে যাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
আগুন থেকে বাচঁতে ঐ ভবন থেকে লাফ দিতে গিয়ে কয়েকজন মারা ও অর্ধশতাধিক আহত হয়েছে বলেও জানা গেছে। আহতদের তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে   অনেক বেশি হতাহতের আশংকা করা হচ্ছে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top