ধনবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

S M Ashraful Azom
0
ধনবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
মধুপুর প্রতিনিধি:  টাঙ্গাইলের ধনবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। গতকাল ২৬ মার্চ মঙ্গলবার ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, সকালে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড্ডয়ন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা এবং বিভিন্ন ধরনের খেলাধূলার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে জাতীয় পতাকা উত্তোলন ও একই সময়ে ধনবাড়ী নওয়াব ইন্স্টিটিউশন মাঠে উপস্থিত থেকে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, প্রেসক্লাব, স্কুল-কলেজসহ বিভিন্ন সংগঠন বিশাল র‌্যালী নিয়ে শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, ওসি মজিবর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন কালু, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী প্রমূখ।
শেষে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top