মধুপুরে স্বাধীনতা দিবসের ডিসপ্লেতে জঙ্গীবাদের খন্ড চিত্র

S M Ashraful Azom
0
মধুপুরে স্বাধীনতা দিবসের ডিসপ্লেতে জঙ্গীবাদের খন্ড চিত্র
ছবিতে প্রদর্শিত ওই ডিসপ্লে’র নারী জঙ্গীর নানা ভূমিকা ও বিপদের মুখে আত্মহত্যার চিত্র তুলে ধরা হয়েছে।
মধুপুর প্রতিনিধি: বিশ্বের শান্তিকামী মানুষের কাছে এখন অন্যতম আতঙ্কের নাম জঙ্গী। হলি আর্টিজান থেকে শোলাকিয়ার ঈদগাহ মাঠ হয়ে আমাদের দেশের বাইরে বিশ্বের অন্যতম শান্তির দেশেও আজ জঙ্গী অপতৎপরতা।

যা বিশ্ব মানবতার নতুন হুমকি। বিভিন্ন স্থানে এমন জঙ্গী আক্রমণের চিত্র তুলে ধরে হৃদয়গ্রাহী ডিসপ্লে প্রদর্শন করেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাড়ালজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা।

তারা আমাদের দেশের বর্তমান সরকারের বলিষ্ঠ নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সাহসী ভূমিকায় জঙ্গি নির্মূলের দিকে এগুনোর চিত্রও তুলে ধরেছে।

ছবিতে প্রদর্শিত ওই ডিসপ্লে’র নারী জঙ্গীর নানা ভূমিকা ও  বিপদের মুখে আত্মহত্যার চিত্র তুলে ধরা হয়েছে।


⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top