ফুলছড়িতে যৌন হয়রানির অভিযোগে দুই কিশোর আটক

S M Ashraful Azom
0
ফুলছড়িতে যৌন হয়রানির অভিযোগে দুই কিশোর আটক

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আল মামুন ও মনির হোসেন নামের দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখতে এসে পথিমধ্যে ওই ছাত্রী যৌন হয়রানির শিকার হন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের বাউশি গ্রামের বাসিন্দা ও ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ওই ছাত্রী বিদ্যালয়ে আসা যাওয়ার সময় আল মামুন ও মনির হোসেন প্রায়ই তাকে বিভিন্নভাবে উত্যক্ত করতো। তারা বিভিন্ন সময়ে তাকে কুপ্রস্তাব দিত।

মঙ্গলবার ওই ছাত্রী স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখতে যাওয়ার সময় বাউশি রেললাইনের পাশে পৌঁছালে মামুন ও মনির তার পথরোধ করে দাঁড়ায় এবং উত্যক্ত করে। ছাত্রীটি তখন বাড়ি ফিরে গিয়ে তার অভিভাবককে বিষয়টি জানায়। এরপর তার অভিভাবকরা ঘটনাস্থলে গিয়ে মামুন ও মনিরকে আটক করে ফুলছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আটক আল মামুন ফুলছড়ি ইউনিয়নের গাবগাছি গ্রামের ইউনুছ আলীর ছেলে ও মনির হোসেন একই গ্রামের ওমর আলীর ছেলে। আল মামুন ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ও মনির হোসেন ফুলছড়ি সরকারি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র। ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ বেলাল হোসেন দুই কিশোরকে যৌন হয়রানির অভিযোগে আটক করা হয়েছে বলে স্বীকার করেন।


⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top