ইসলামপুরে বালু উত্তোলনের দায়ে ৫০হাজার টাকা জরিমানা

S M Ashraful Azom
ইসলামপুরে বালু উত্তোলনের দায়ে ৫০হাজার টাকা জরিমানা

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন জব্দ ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের যমুনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন জব্দ করে। এ সময় ড্রেজার মেশিন মালিককে আটক করা হয়। আটক ড্রেজার মেশিন মালিক ওই ইউনিয়নের বৌশেরগড় গ্রামের সাবেক মেম্বার দুলাল মিয়া।

পরে সাবেক মেম্বার দুলাল মিয়াকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অবৈধ ভাবে বালূ উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এলাকাবাসী জানায়, ড্রেজার মালিক দুলাল মিয়া সহ একটি চক্র যমুনা নদী থেকে অবৈধভাবে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিলেন।


⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান