ধনবাড়ীতে কৃষক প্রশিক্ষণ

S M Ashraful Azom
ধনবাড়ীতে কৃষক প্রশিক্ষণ
আনসার আলী, মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে “বিনা (বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট) উদ্ভাবিত প্রযুক্তির পরিচিতি এবং আউশ মৌসুমে বিনাধান-১৯ এর চাষাবাদ পদ্ধতি ও বীজ সংরক্ষণ” শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা বুধবার উপজেলা প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিনা উপ-কেন্দ্র জামালপুরের আয়োজনে উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিনা ময়মনসিংহের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল মালেক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মৃত্তিকা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজিজুল হক, বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আক্রাম, সুনন্দা সরকার প্রমা, অতিঃ কৃষি কর্মকর্তা লাইচ আফরোজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, কৃষক মিনু মিয়া, লেবু মিয়া প্রমূখ।

কর্মশালায় বিনা-১৯ চাষাবাদ পদ্ধতি ও বীজ সংরক্ষণের উপর বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক কৃষক-কৃষাণীকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।


⇘সংবাদদাতা: আনসার আলী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান