সুন্দরগঞ্জে ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত

S M Ashraful Azom
সুন্দরগঞ্জে ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ চৌরাস্তা মোড়ে বৃহ¯পতিবার সকালে ট্রাক চাপায় আজাদুল ইসলাম (২৫) নামে এক বাইসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

নিহত আজাদুল ইসলাম শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছী শান্তিরাম গ্রামের চাঁন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, আজাদুল পেশায় একজন রাজমিস্ত্রী। তিনি সকালে বাইসাইকেল চালিয়ে ব্যক্তিগত কাজে বাড়ী থেকে সুন্দরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে সুন্দরগঞ্জ-শোভাগঞ্জ সড়কের শোভাগঞ্জ চৌরাস্তা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক সাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই আজাদুলের মৃত্যু হয়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাকটিকে (ঢাকা মোট্র-ট-১৮-৪৬৭০) আটক করা হয়েছে।


⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান