গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির কর্মী ও সুধী সমাবেশ

S M Ashraful Azom
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির কর্মী ও সুধী সমাবেশ
গাইবান্ধা জেলা প্রতিনিধি: বাংলাদেশে কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে  মঙ্গলবার সকালে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক কর্মী ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, ডাকসু’র সাবেক ভিপি, মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম।

জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী ও সুধী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কৃষক নেতা সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল।

প্রধান অতিথি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বর্তমানে দেশ এক মহা সংকটের মধ্যে রয়েছে। দেশ, দেশের মানুষ, সম্পদ ও রাজনীতি জিম্মি হয়ে পড়ছে ব্যবসায়ি মাফিয়াদের হাতে। তিনি জনগণকে বর্তমান অবস্থা থেকে পরিত্রাণ পেতে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন গাইবান্ধার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক নেতা, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ। এছাড়া সমাবেশের পূর্বে একটি বর্ণাঢ্য মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান