লোহাগাড়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত প্রতিনিধিগনের শপথ

S M Ashraful Azom
লোহাগাড়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত প্রতিনিধিগনের শপথ
ওয়াসিম হায়দার, লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। এ সময় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এম. ইব্রহিম কবির ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতারও শপথ গ্রহণ করেন। বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগনকে শপথবাক্য পাঠ করান।

আজ ৯ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়কালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেছেন, এই শপথ গ্রহণের মধ্য দিয়ে আপনারা দেশ ও জনগণের কাছে দায়বদ্ধ। জনগণের কল্যাণে কাজ করে যাবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। এই উন্নয়নের রোল মডেলে নিজেকে সম্পৃক্ত করে নিজ এলাকাকে এগিয়ে নিয়ে যাব

উল্লেখ্য, গত ৩১ মার্চ লোহাগাড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্টিত হয়। গত ৩ এপ্রিল বাংলদেশ নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেন।
⇘সংবাদদাতা: ওয়াসিম হায়দার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান