টাঙ্গাইলে পিতার হাতে পুত্র খুন

S M Ashraful Azom
টাঙ্গাইলে পিতার হাতে পুত্র খুন
টাঙ্গাইল প্রতিনিধি: আজ মঙ্গলবার মধ্যরাতে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদ নগর ইউনিয়নের গোলচত্তর পার বহুলী নামক এলাকায় পিতা সামছুল হকের হাতে পুত্র ইকবাল হোসেন(২৩) খুন হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল মানষিক ভারসাম্যহীন ছিল যার কারনে তার স্ত্রী তাকে ফেলে অনেক আগেই চলে গেছে। তার একটি পুত্র সন্তান রয়েছে। সে তার পিতা সামছুল হক কে প্রায় প্রতিদিনই অত্যাচার করতো।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, নিহত ইকবাল হোসেন মানুষিক ভারসাম্যহীন ছিল। ঘটনার সময় পিতা সহ্য করতে না পেরে দা’ দিয়ে ছেলেকে কোপাতে থাকলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ।

ঘটনার পর থেকেই পিতা ও তার পরিবার পলাতক থাকায় কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি। এঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি।

⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান