টাঙ্গাইলে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড

S M Ashraful Azom
টাঙ্গাইলে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইল প্রতিনিধি: আজ ৯ এপ্রিল মঙ্গলবার টাঙ্গাইলে মাদক মামলায় সুরাইয়া বেগম নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাকসুদা খানম এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামি টাঙ্গাইল শহরের আদালতপাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

এ ব্যাপারে জেলা দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলী এস আকবার খান জানান, ২০০৫ সালের ১৩ মার্চ ৩২ বোতল ফেনসিডিলসহ ওই নারীকে গ্রেফতার করে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। পরে এসআই মোশারেফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলায় যাবজ্জীবন সাজা হওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান