ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতার বিপক্ষে দিল্লির দুর্দান্ত জয়

S M Ashraful Azom
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতার বিপক্ষে দিল্লির দুর্দান্ত জয়
সেবা ডেস্ক: ১২ এপ্রিল শুক্রবার রাতে ইডেন গার্ডেনসে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৮ করে কলকাতা। জবাবে ব্যাট করতে নেমে সাত বল আর সাত উইকেট হাতে রেখে জয় তুলে নেয় দিল্লি।

১৭৯ রানে টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৩২ রানে পৃথ্বী’শয়ের উইকেট হারায় দিল্লি। অধিনায়ক শ্রেয়াস আইয়ের ৬ রান করে প্যাভিলিয়নে ফেরত যান। তৃতীয় উইকেট জুটিতে শক্ত প্রতিরোধ গড়েন শেখর ধাওয়ান ও রিশব পান্ত। এই দু’জনের ব্যাটেই জয়ের কাজটা সহজ হয়ে যায়। ১০৫ রানের জুটি গড়েন তারা।

দলীয় ১৬২ রানে ৩১ বলে ৪৬ রান করে আউট হন পান্ত। এরপর জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন ধাওয়ান ও কলিন ইনগ্রাম। তবে সেঞ্চুরি খুব কাছে গিয়েও সেঞ্চুরি মিস করেন ধাওয়ান। জয়ের জন্য প্রয়োজনীয় শেষ রানগুলো ইনগ্রাম একাই তুলে নেন। ফলে ৬৩ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন ধাওয়ান। ৭ বল হাতে রেখে জয় নিশ্চিত করে দিল্লি। কলকাতার প্রশিদ্ধ কৃষ্ণ, আন্দ্রে রাসেল ও নিতিশ রানা একটি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই জো ডেনলির উইকেট হারায় কলকাতা। দ্বিতীয় উইকেটে ৬৩ রান আসে শুভমান গিল ও রবিন উথাপ্পার ব্যাট থেকে। উথাপ্পা ২৮ রান করে আউট হন। এরপর নিতিশ রানা ১১ রান করে বিদায় নেন। অর্ধশতক তুলে নেন গিল। তবে ইনিংসটাকে বেশি দূর নিয়ে যেতে পারেনি তিনি। ৩৯ বলে ৬৫ রানের ইনিংস খেলে দলীয় ১১৫ রানে আউট হন। এরপর আন্দ্রে রাসেল ছাড়া আর কেউই বড় ইনিংস খেলতে পারেনি।

মূলত রাসেলের ২১ বলে ৪৫ রানে ঝড়ো ইনিংসের কল্যাণে ৭ উইকেটে ১৭৮ রানের পুঁজি পায় কলকাতা। দিল্লির ক্রিস মরিস, কাগিসো রাবাদা ও পল ২টি এবং ইশান্ত শর্মা ১টি উইকেট নেন।

দিল্লির শেখর ধাওয়ান ম্যাচ সেরা হন। এই জয়ে সাত ম্যাচে আট পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে দিল্লি। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান