
শফিকুল ইসলাম,রৌমারী প্রতিনিধি: ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত ভোট কেন্দ্র যাদুরচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭এপ্রিল (বুধবার) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হবে বলে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার সুত্রে জানা গেছে। এ নির্বাচনে শুধু উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করবেন।
নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবেন দাঁতভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোজাফ্ফর হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, বন্দবেড় ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুদ্দোহা, জাতীয়পার্টির নেতা সাখওয়াত হোসেন লিপন ও আওয়ামীলীগ নেতা আবু শামিম । এ ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা রয়েছে ২৪৪০টি। নির্বাচন উপলক্ষে বিজিবি, র্যাব, পুলিশ, বিভিন্ন দপ্তরের গোয়েন্দা সংস্থার সদস্য, আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১০মার্চ রৌমারী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট শুরু হলে প্রতিদ্বন্দি প্রার্থী ও সমর্থকদের মাঝে সংঘাতের সৃষ্টি হলে, অভিযোগ সুত্রে প্রশাসনিক হস্তক্ষেপে ওই কেন্দ্রটিতে ভোট গ্রহন স্থগিত করা হয়।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।