
ধুনট (বগুড়া) প্রতিনিধি: স্বাস্থ্য সেবার অধিকার- শেখ হাসিনার অঙ্গীকার এ শ্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।
ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হাছিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান, আহসান হাবিব, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, প্রথম আলো পত্রিকার ধুনট প্রতিনিধি মাসুদ রানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.ক.ম. সানাউল মোস্তফা, উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক ডাঃ নুরুল ইসলাম, ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ হুমায়ুন সিকদার, ডাঃ আব্দুল মান্নান, ডাঃ মোহাম্মদ সালেহ, ডাঃ অংকিতা রব চৈতি, প্রধান সহকারী অশোক কুমার চাকী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহŸায়ক আল আমিন তরফদার ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ।
পরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে একটি র্যালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।