
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে কোর্ট থেকে আমজাদ হোসেন বাবু (৩০) নামের ডাকাতি মামলার এক আসামী পালিয়েছে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত চীফ জুডিশীয়াল মেজিস্ট্রেট কোর্টে এ ঘটনা ঘটে। পলাতক আসামী বাবু সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সিংপাড়া গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
ঠাকুরগাঁও কোর্ট ইন্সেপেক্টর রওশন আরা জানান, ডাকাতি মামলার আসামী আমজাদ হোসেন বাবুকে অতিরিক্ত চীফ জুডিশীয়াল মেজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। এসময় পুলিশের চোখ ফাকি দিয়ে তার স্ত্রীর সহয়তায় কোর্ট থেকে পালিয়ে যায় সে। আমরা তার স্ত্রীকে আমাদের হেফাজতে রেখেছি এবং তার দেওয়া তথ্যে পলাতক আসামীকে ধরতে চেস্টা করছি ।
⇘সংবাদদাতা: হাসান বাপ্পি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।