ইসলামপুরে গোয়ালেরচর দুই গ্রামের শুভ বিদ্যুতায়ন

S M Ashraful Azom
ইসলামপুরে গোয়ালেরচর দুই গ্রামের শুভ বিদ্যুতায়ন
রোকনুজ্জামান সবুজ,  জামালপুর : জামালপুরের ইসলামপুর গোয়ালের চর ফকিরপাড়া ও কলকিহারা গ্রামে   পল্লী বিদ্যুতের ৬৫টি সংযোগ প্রদানের মধ্য দিয়ে শুভ বিদ্যুতায়ন করা হয়েছে।

শুক্রবার সকালে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্জ ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসাবে ফকিরপাড়া গ্রামে এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে সুইচ টিপে গ্রামটি শুভ বিদ্যুতায়নের উদ্বোধন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের বাবুল,পুরুষ ভাইস চেয়ারম্যান আব্দুর খালেক আকন্দ বিএসসি ও ইসলামপুর পল্লী বিদ্যুত অফিসের এজিএম মনোয়ার হোসেন,পলবান্ধা ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডিহিদার স্বাধীন ও চিনাডুলী ইউপি চেয়ারম্যান আ:ছালামসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


⇘সংবাদদাতা: রোকনুজ্জামান সবুজ
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান