বেলকুচিতে প্রেমের ফাঁদে ফেলে প্রতারনা, ২ সদস্য আটক

S M Ashraful Azom
বেলকুচিতে প্রেমের ফাঁদে ফেলে প্রতারনা, ২ সদস্য আটক

জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে প্রেমের ফাঁদে ফেলে প্রতারনা করায় প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার দৌলতপুর ইউনিয়নে তেয়াশিয়া গ্রামের নূরনবীর ছেলে জজ মিয়া (১৯) ও কান্দাপাড়া গ্রামের সুজনের স্ত্রী শারমীন খাতুন (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, কান্দাপাড়া গ্রামের সুজনের স্ত্রী শারমিন মোবাইল ফোনে কথা বলে প্রেমের সম্পর্ক ঘরে তোলে। পরে কৌশলে তাদের ডেকে এনে মোটা অংকের টাকা আদায় করে নেয় তারা। এই কৌশলে ধুকুরিয়া বেড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে জুবায়ের হোসেন (২১) নামে এক যুবককে ডেকে আনে। পরবর্তীতে তার পরিবারের কাছে ২ লক্ষ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। জুবায়ের ২০ হাজার টাকা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ভূক্তভোগী বিষয়টি থানা পুলিশকে অবিহিত করলে দৌলতপুরের একটি বাড়ি থেকে প্রতারকচক্রের ২ সদস্যকে আটক করে পুলিশ।

এব্যাপারে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর প্রতারকচক্রের ২সদস্যকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান