গাইবান্ধায় মুজিবনগর দিবস পালন

S M Ashraful Azom
0
গাইবান্ধায় মুজিবনগর দিবস পালন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল বুধবার গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ, শহরে র‌্যালী, পাবলিক লাইব্রেরীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক মোছা. রোখছানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আব্দুল মতিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে সন্ধ্যায় বড় পর্দায় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।


⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top