
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর।। জামালপুরের ইসলামপুর থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ আসলাম হোসেনকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে অফিসার্স ক্লাব আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান,সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম,উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল,যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,সিএলপি কর্মকর্তা হুমায়ুন কবির, জাইকা উপজেলা সমন্বয়কারী মিজানুর রহমান, গুরুদাস পাল প্রমূখ উপস্থিত ছিলেন ।
তিনি ইসলামপুর থানায় সুনামের সাথে চাকরী করে বদলী জনিত কারণে নারায়নগঞ্জ ফতুল্লা থানায় যোগদান করেছেন।
তিনি সরকারী কাজে জামালপুর সেই সাথে ইসলামপুরে আসেন। এ সময় অফিসার্স’ ক্লাব ইসলামপুর এর আয়োজনে তাকে বিদায় সম্ভাষণ জানানো হয়।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।