বকশীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
স্টাফ করসপনডেন্ট, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ২৩ এপ্রিল মঙ্গলবার বেলা ১১ টায় একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম , সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, মেডিকেল অফিসার ডা. জাহিদুল আরেফিন, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, স্যানিটারী পরিদর্শক মোস্তফা কামাল টিটন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আব্বাছ আলী সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ষ্টাফ নার্স ও ওয়ার্ড ইনচার্জ মনসুরা আক্তার কল্প ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী,ইএসডিও’র সৌহার্দ্য -৩ কর্মসূচির প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৩-২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।


⇘সংবাদদাতা: স্টাফ করসপনডেন্ট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top