ধুনটে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, বখাটে গ্রেপ্তার

S M Ashraful Azom
0
ধুনটে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, বখাটে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার ধুনট উপজেলায় অপহরণের পর এক মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে মঙ্গলবার রাতে ধুনট থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ অভিযোগে নুর মোহাম্মাদ বাবু নামের এক বখাটে যুবককে গ্রেফতার করেছে। ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের বড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা যায়, বড়িয়া গ্রামের জনৈক কৃষকের মেয়ে উপজেলার খাটিয়ামারী মেহেরুননেছা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী বৃহস্পতিবার বিকেলে তার বান্ধবীর বাড়িতে যাবার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। বাড়ির পাশে পাকা সড়কের কাছ থেকে বড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মোহাম্মাদ বাবু মিয়া ওই পরীক্ষার্থীকে ফুসলিয়ে অটোভ্যানে তুলে নেয়।

এরপর একই সড়কের চিকাশী মোড় থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে শেরপুরে গিয়ে সেখান থেকে বাস যোগে নারায়ণগঞ্জের বাবুর আত্মীয়ের বাড়িতে যায়। পরের দিন শুক্রবার বিকেলে একটি কাজী অফিসে গিয়ে ওই পরীক্ষার্থীকে জোরপূর্বক বিয়ে করে।

এরপর স্বামী স্ত্রী হিসেবে ইচ্ছার বিরুদ্ধে সেখানে কয়েকদিন অবস্থান করে। ১৪ এপ্রিল রবিবার বাবু মিয়া ওই পরীক্ষার্থীকে নিয়ে ধুনটে তার এক নিকট আত্মীয়ের বাড়িতে অবস্থান নেয়। সেখান থেকে কৌশলে ওই পরীক্ষার্থী পালিয়ে এসে ধুনট থানা পুলিশে স্মরনাপন্ন হয়। পরে পুলিশ পরীক্ষার্থীর বাবাকে থানায় ডেকে এনে তার কাছ থেকে একটি অভিযোগ নেয়।

এ বিষয়ে ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, দাখিল পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একটি মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।


⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top