
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, এনটিভির স্টাফ করসপডেন্ট ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি প্রয়াত সাংবাদিক শফিক জামান লেবুর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরের ইসলামপুরে কর্মরত সাংবাদিকদের আয়োজনে বুধবার দুপুরে ইসলামপুর প্রেসক্লাব মিলানায়তনে দোয়া ও শোকসভায় ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল বাবুল এতে সভাপতিত্ব করেন।
এতে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি ফিরোজ খান লোহানী,ইত্তেফাক জেলা প্রতিনিধি আ: হালিম দুলাল,বাংলাদেশের খবর ও পল্লীকন্ঠ প্রতিদিন প্রতিনিধি আব্দুস সামাদ,এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক রহুল আমিন হারুন,ইসলামপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজ লিটন,মেলান্দহ রিপোটার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি শাহজামাল,যুগান্তর প্রতিনিধি রহিমা সুলতানা মুকুল,ইত্তেফাক ইসলামপুর প্রতিনিধি এম শফিকুল ইসলাম ফারুক,কলামিষ্ট এমকে দোলন বিশ্বাস,আলোকিত বাংলাদেশ প্রতিনিধি কৃষিবিদ শফিকুল ইসলাম শিবলী।
এ ছাড়াও দৈনিক দিনকাল প্রতিনিধি শহিদুল ইসলাম কাজল,আলোকিত জামালপুর প্রতিনিধি রোকনুজ্জামান সবুজ,আমাদের সময় প্রতিনিধি সাহিদুর রহমান,স্বাধীন বাংলা প্রতিনিধি মশিউর রহমান,আমার সময় প্রতিনিধি ফারুক আজাদ বকুল,আবুল্লাহ আল নোমান,আনন্দ টিভি প্রতিনিধি ইয়ামিন মিয়াসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।
সভায় প্রয়াত শফিক জামান লেবুর কর্ম জীবন মূল্যায়ন শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা টিভি ইসলামপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।