গাইবান্ধার বাদিয়াখালীতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালুর দাবিতে সমাবেশ

S M Ashraful Azom
0
গাইবান্ধার বাদিয়াখালীতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালুর দাবিতে সমাবেশ
গাইবান্ধা জেলা প্রতিনিধি: বাদিয়াখালী ইউনিয়নে উপস্বাস্থ্য কেন্দ্র-১ এ এমবিবিএস ডাক্তার ও পর্যাপ্ত ওষুধ এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালুর দাবিতে গতকাল মঙ্গলবার সচেতন নাগরিক পরিষদের (সনাপ) উদ্যোগে ৫ দফা দাবি বাস্তবায়নে এক সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়।

সচেতন নাগরিক পরিষদের আহবায়ক শামছুল আলম মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র জেলা শাখার সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, নিখিল চন্দ্র দাস, সোহেল রানা, সচেতন নাগরিক ফরিদ কবির, বাদিয়াখালি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সচেতন নাগরিক পরিষদের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক বিপুল চন্দ্র বর্মন, ছাত্রফ্রন্ট জেলা সভাপতি পরমানন্দ দাস, কল্যাণ রায়, সাকিল মিয়া, মোস্তফা আহমেদ প্রমুখ।

বক্তারা বাদিয়াখালী ইউনিয়নে উপস্বাস্থ্য কেন্দ্র-১ এ এমবিবিএস ডাক্তার ও পর্যাপ্ত ওষুধ চাই, মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালু করে সেবার মান বৃদ্ধি অবিলম্বে বাদিয়াখালী বাজারের জলাবদ্ধতা দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, পুরাতন বাদিয়াখালীর ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙ্গে নতুন ব্রিজ নির্মাণ, যানজট নিরসনে বাজারের বাইরে সিএনজি এবং অটোরিক্সা ষ্ট্যান্ড নির্মাণ, এবং মাদক জুয়া, নারী-শিশু নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে দলমত নির্বিশেষে সকল স্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সমাবেশ শেষে উক্ত দাবি বাস্তবায়নে বাদিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।


⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top