মধুপুরে বৈশাখী পোষাক না পেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

S M Ashraful Azom
মধুপুরে বৈশাখী পোষাক না পেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা
মধুপুর প্রতিনিধি: বৈশাখী কাপড় কিনে না দেয়ায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার চক গাংগাইর গ্রামের দরীদ্র কৃষক মো. হায়দার আলীর মেয়ে হাসি আক্তার আত্মহত্যা করেছে। সে চক গাইংগাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।

হাসি শুক্রবার (১২ এপ্রিল) রাতে নিজ ঘরের আঁড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমেছে।

নিহত হাসির চাচা মো. আবদুল হামিদ জানান, মেয়েটি তার বাবা-মায়ের কাছে বৈশাখী কাপড় কিনে দিতে বায়না ধরেছিল। ওর বাবা-মা বলেছিলেন, আজ সকালে কিনে দেবেন। কিন্তু রাতে সে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান