শিবগঞ্জের উথলী মহাশ্মশানের উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন মেয়র

S M Ashraful Azom
শিবগঞ্জের উথলী মহাশ্মশানের উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন মেয়র
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার শিবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের কার্য্যনির্বাহী কমিটির সদস্য তৌহিদুর রহমান মানিক বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশ সম্প্রীতির এক অনন্য নজির। এখানে যার ধর্ম সেই পালন করেন। তবে ধর্মের নামে কেউ যাতে বিভেদ সৃষ্টি করতে না পারে সেদিকে আমাদের সবাইকে নজর রাখতে হবে। 

তিনি বলেন, শেখ হাসিনার সরকার অনেক উন্নয়ন করছেন। তিনি সুষম বরাদ্দ দিচ্ছেন বলেই শিবগঞ্জে  ব্যাপক উন্নয়ন কাজ হচ্ছে। আগামীতে আরও হবে।  তিনি করতোয়া নদীর তীরে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের একমাত্র উথলী মহাশ্মশানের সার্বিক উন্নয়নের প্রতিশ্রতি দেন।

শনিবার রাতে উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের উথলী গ্রামের ৪০ প্রহর ব্যাপি শ্রী শ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন ও ভক্ত সম্মেলনে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান মিজান। 

এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, পৌর ফরিদ উদ্দিন, আবু সাঈদ, শিক্ষক তাজমিলুর রহমান সাইদুর, হারুন উর রশিদ, আলম মÐল, নইমুদ্দিন, আজিজুল হক, ইয়াসিন আরাফাত রাসেল প্রমুখ।

শেষে মেয়র তৌহিদুর রহমান মানিক এবং ওসি মিজানুর রহমান ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।


⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান