ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ হলেন টাঙ্গাইলের ৩ পুলিশ কর্মকর্তা

S M Ashraful Azom
0
ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ হলেন টাঙ্গাইলের ৩ পুলিশ কর্মকর্তা
সেবা ডেস্ক: বিভিন্ন ক্যাটাগরিতে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ হলেন টাঙ্গাইলের তিন পুলিশ কর্মকর্তা। গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) রেঞ্জ ডিআইজি কনফারেন্স রুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন টাঙ্গাইলের এই তিন পুলিশ কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন।

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ কর্মকর্তা হিসেবে পুরস্কার পেয়েছেন—টাঙ্গাইলের ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) টিটু চৌধুরী।

এ ছাড়া সখীপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) এএইচএম লুৎফুল কবির ঢাকা রেঞ্জে সফল তদন্তকারী কর্মকর্তা ও এসআই মজিবুর রহমান ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন।

কাজের সফলতা দেখানোর স্বীকৃতি হিসেবে তাদেরকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি (অপরাধ) আবুল কালাম ছিদ্দিক, এডিশনাল ডিআইজি (এডমিন) আসাদুজ্জামান, ঢাকা রেঞ্জের ইন্সপেক্টর (অপরাধ) শামসুল আলম খান, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ ঢাকা রেঞ্জের অন্যান্য কর্মকর্ত।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top