
মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে দুই সন্তানেরজনক ভ্যান চালক রফিকুল ইসলাম (৪৫) বাড়ীর পাশে মেহগিনি গাছের সাথে গলায় রশি দিয়ে ফাঁস টানিয়ে আজ শুক্রবার দুপুরে আত্মাহত্যা করেছে। সে উপজেলার কেন্দুয়া বেপারীপাড়া গ্রামের মৃত হরি বেপারীর ছেলে।
ধনবাড়ী থানার উপ-পরিদর্শক মো. হান্নান জানান, আত্মহত্যার খবর পেয়ে গতকাল শুক্রবার বিকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ধনবাড়ী থানায় নিয়ে আসি।
ধনবাড়ী থানার ওসি মজিরব রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।