ধুনটে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারী সমাবেশ

S M Ashraful Azom
ধুনটে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারী সমাবেশ
ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনটে জেলা পুলিশের আয়োজনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর শারীরিক, মানসিক ও অর্থনৈতিক ক্ষতি রক্ষায় সচেতনতা তৈরীর জন্য নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ধুনট থানা চত্ত¡রে কমিউনিটি এ্যাওয়ারনেস প্রোগ্রামের নারী সমাবেশে বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো নারী অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার হেলেনা আকতার।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বগুড়া জেলা অফিসার তামিমা নাছরীন, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার, ধুনট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন, প্রভাষক মোকছেদুল হক ফারুক, ধুনট থানার এসআই মাইনুদ্দিন, শরীফুল ইসলাম, মন্তাজ আলী, এএসআই মনোয়ারা ও আব্দুল জব্বার প্রমুখ।


⇘সংবাদদাতা: ধুনট প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান