মডেল হতে গিয়ে, হয়ে গেলেন পতিতা!

S M Ashraful Azom
মডেল হতে গিয়ে, হয়ে গেলেন পতিতা!
সেবা ডেস্ক: সেক্স ট্রাফিকিং বা যৌন পাচার, অনেক মানুষের কাছে হয়তোবা পরিচিত শব্দ। তারা সকলেই জানেন, কী ভয়ঙ্কর সব ঘটনা ঘটে আপাত নিরীহ এই শব্দের মধ্যে। আবার অনেকে না জেনেই সেক্স ট্রাফিকিংয়ের বিপদে পা বাড়ান। তেমন ভাবেই না জেনে বিপদে পড়েছিলেন পেশায় মডেল এইরিকা ক্রাহমার। সদ্য প্রকাশ্যে সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।

মার্কিন মডেল এইরিকা প্রথম মডেলিংয়ের কাজ করতে গিয়েছিলেন নিউ ইয়র্ক। একটি এজেন্সির মাধ্যমে সে শহরে পৌঁছে জানতে পারেন, মডেলিংয়ের কাজ খুঁজে নিতে হবে নিজেকেই।

এইরিকা বলেন, দু’টো বেডরুমের একটা ফ্ল্যাটে আমাদের ২১ জনকে থাকতে হত। কখনো কখনো সংখ্যাটা ৩০ হয়ে যেত। সে সময় ওই এজেন্সিরই এক ম্যানেজার আমাকে ড্রাগ খাইয়ে ধর্ষণ করে। একটা ক্লাবে ঘটেছিল সেই ভয়ঙ্কর ঘটনা। আমি পালানোর চেষ্টা করি। তখন রাস্তা থেকে অপহরণ করা হয়। পরের দিন ঘুম ভাঙতে দেখি একটা খাটে শক্ত করে বাঁধা রয়েছে আমাকে।

সেক্স ট্রাফিকিংয়ের ফাঁদে পড়ে বিক্রি হয়ে গিয়েছিলেন এইরিকা। তিন দিন বন্দি অবস্থায় একাধিকবার ধর্ষণ করা হয় তাকে। মারা হয় বহুবার। আমি জানকে পারি আমাকে পতিতালয়ে বিক্রি করে দিয়েছে। তিন দিন পর সেই পরিস্থিতি থেকে কোনো মতে পালিয়ে কাছের একটা হোটেলে গিয়ে সাহায্য চেয়েছিলেন তিনি। সেখানকার এক মডেল তাকে সাহায্য করেছিলেন। বহু স্বপ্ন নিয়ে মডেলিং করতে গিয়ে বিক্রি হয়ে গিয়েছিলেন, ধর্ষিতা হতে হয়েছিল এইরিকাকে। এতদিন পরে সেই দুঃস্বপ্নের স্মৃতি প্রকাশ্যে শেয়ার করেছেন তিনি।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান