‘এসব করেই আজ আমি এখানে’: জ্যাকলিন ফার্নান্দেজ

S M Ashraful Azom
‘এসব করেই আজ আমি এখানে’ জ্যাকলিন ফার্নান্দেজ
সেবা ডেস্ক: বলিউডে মেনস্ট্রিম কর্মাশিয়াল অভিনেত্রী হিসেবেই সিনেপ্রেমীরা জ্যাকলিন ফার্নান্দেজকে চেনেন । বড় পর্দায় অভিনয় এবং নাচ এই দুই ক্ষেত্রেই প্রশংসা আদায় করেছেন তিনি। এবার বড়পর্দার পাশাপাশি ডিজিটাল মিডিয়াতেও দেখা যাবে জ্যাকলিনকে। সৌজন্যে নেটফ্লিক্সের ছবি ‘মিসেস সিরিয়াল কিলার’।

শিরিষ কুন্দর পরিচালিত ‘মিসেস সিরিয়াল কিলার’ থ্রিলার ঘরানার ছবি। এই ছবির প্রসঙ্গে জ্যাকলিন বলেন, সত্যি বলতে, বলিউডের কর্মাশিয়াল ছবি আর নেটফ্লিক্স অরিজিনালস দুটোই ভাল। কিন্তু অভিনেতাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ, আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে এক্সপেরিমেন্ট করতে পারছি। মেনস্ট্রিম ছবির সঙ্গে ভীষণভাবে যুক্ত আমি। কিন্তু নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মে অন্য কিছু ট্রাই করতে পারছি, নতুন কিছুর স্বাদ নিতে পারছি। সত্যি বলতে, এসব করার ইচ্ছা আছে বলেই আজ আমি এই জায়গায় আসতে পেরেছে। শুধু তাই নয় আমি এখন ঝুঁকি নিয়ে কিছু কাজ করতে চাই।

জ্যাকলিন জানিয়েছেন, বছরে তিন-চারটে ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকেন তিনি। নিজের সমস্ত এনার্জি সে সব প্রজেক্টেই দেন। কিন্তু এখন কিছুদিন শুধুমাত্র ডিজিটাল প্ল্যাটফর্মের ছবিতে মনোযোগ দিতে চান। সচেতনভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন নায়িকা। 

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান