আর কখনো ক্ষমতায় যেতে পারবে না বিএনপি: হানিফ

S M Ashraful Azom
0
আর কখনো ক্ষমতায় যেতে পারবে না বিএনপি: হানিফ
সেবা ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া ও তারেক রহমানের অদক্ষতা, অযোগ্যতা ও দুর্নীতির কারণে আজকে বিএনপির এই করুন অবস্থা হয়েছে। বিএনপি আর কখনও ক্ষমতায় যেতে পারবে না। একমাত্র শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো আর কোনো নেতৃত্ব নেই।

গতকাল শনিবার বিকালে নগরীর ইউনাইটেড ক্লাবে অনুষ্ঠিত খুলনা মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

মাহবুব-উল আলম হানিফ আরও বলেন, আওয়ামী লীগকে আরও শক্তিশালী ও গতিশীল করতে আগামী অক্টোবরের মধ্যেই জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। সেজন্য ওয়ার্ড-ইউনিয়ন থেকে থানা ও জেলার কাউন্সিল কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, কোনো যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আওয়ামী লীগে নেওয়া হবে না। কাউন্সিলর ও সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। তবে অন্য দলের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস, মাদক ব্যবসা ও জঙ্গিবাদের অভিযোগ নেই তাদের বিষয়ে বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের সভাপতিত্বে বর্ধিত সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নির্বাহী সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, নির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, সাংসদ সেখ সালাহ্‌ উদ্দিন জুয়েল, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল, নির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা, আমিরুল ইসলাম মিলন ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ। পরে সাংগঠনিক বিষয়ে থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগ তুলে ধরেন।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top