ভাঙ্গুড়া থেকে অপহৃত শিশু ঢাকায় উদ্ধার

S M Ashraful Azom
ভাঙ্গুড়া থেকে অপহৃত শিশু ঢাকায় উদ্ধার
সেবা ডেস্ক: পাবনার ভাঙ্গুড়া থেকে অপহরণের ছয় ঘণ্টা পর আহাদ আলী (১১) নামের এক শিশুকে ঢাকার বিমান বন্দর রেল স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে বিমান বন্দর স্টেশন থেকে উদ্ধার করে জিআরপি পুলিশ।

পরে রাতেই শিশুটিকে ‘আপন’ ফাউন্ডেশন নামে একটি মানবাধিকার সংস্থাতার কাছে তুলে দেওয়া হয়।
আহাদ পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের রঞ্জু প্রামানিকের ছেলে ও ভাঙ্গুড়া পৌর শহরের জগাতলা বাজারের বিদ্যা নিকেতন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

উদ্ধার হওয়া শিশু আহাদের বরাত দিয়ে তার ফুফা আজাদ হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার সকালে ভাঙ্গুড়া পৌর শহরের জগাতলা বাজারের বিদ্যা নিকেতন বিদ্যালয়ে কোচিং ক্লাস করতে একাকী হেঁটে বিদ্যালয়ে যাচ্ছিল শিশুটি। এ সময় পৌর শহরের কাশিপুর চার রাস্তার মোড়ে পৌঁছালে তার মুখ চেপে ধরে তাকে একটি মাইক্রোবাসে উঠিয়ে নেয় কে বা কারা। পরে চেতনানাশক ওষুধ ব্যবহার করে শিশুটিকে অজ্ঞান করা হয়। ওইদিন দুপুর ৩টার দিকে ঢাকার বিমান বন্দর রেল স্টেশনের একটি ট্রেনের সিটে একাকী বসে থাকা অবস্থায় জ্ঞান ফিরে আসে তার। এ সময় সে ট্রেন থেকে নেমে কান্নাকাটি শুরু করে। তখন সেখানকার জিআরপি পুলিশ শিশুটিকে উত্তরার মানবাধিকার সংস্থা ‘আপন’ এর কাছে তুলে দেয়। শিশুটির দেওয়া তথ্য অনুসারে সংস্থাটির সদস্যরা তার পরিবারকে খবর দেয়।

এরপরে আমি সন্ধ্যায় ওই সংস্থার কার্যালয়ে গিয়ে শিশুটিকে তাদের কাছ থেকে বুঝে নেই। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ শিশুটির পরিবার দেয়নি বলে জানান তিনি।

‘আপন’ ফাউন্ডেশনের একজন হাউজ টিউটর জানান, বিমান বন্দর রেল স্টেশনের জিআরপি পুলিশের মাধ্যমে শিশুটির সন্ধান পায় তারা। শিশুটিকে চিকিৎসা দিয়ে বৃহস্পতিবার রাতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার এসআই আশরাফুল ইসলাম বলেন, ভাঙ্গুড়া থেকে শিশু অপহরণের বিষয়ে থানায় মৌখিকভাবে জানিয়েছে শিশুটির পরিবার। তবে কোনো লিখিত অভিযোগ করেনি তারা।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান