
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, মাদকাশক্তি, জঙ্গিবাদ ও এসিড সন্ত্রাসবিরোধী বিতর্ক ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ইএসডিও’র আয়োজনে ও পিকেএসএফ’র সংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আওতায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহনে বুধবার জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি হল) মাঠ প্রাঙ্গনে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শাহ মো: আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক দৌলত উজজামান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রওশন আরা বেগম, ইএসডিও’র ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম, শিক্ষার্থী শ্বাসত জামান, আরনিকা, মনসুর আলম প্রমুখ।
প্রতিযোগিতায় শহরের ইকো পাঠশালা এন্ড কলেজ, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী বালক উচ্চ বিদ্যালয়, আর,কে স্টেট উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ্রগহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
⇘সংবাদদাতা: হাসান বাপ্পি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।