সরিষাবাড়ীতে সেবা ডায়াগনোস্টিক কেন্দ্রে অর্থদন্ড

S M Ashraful Azom
0
সরিষাবাড়ীতে সেবা ডায়াগনোস্টিক কেন্দ্রে অর্থদন্ড
সেবা ডেস্ক: জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় সেবা ডায়াগনোস্টিক কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ১৮ মে দুপুরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম কামরুন নাহার কেয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

প্রত্যক্ষদর্শী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সের প্রধান ফটকের সামনে নিয়মনীতি তোয়াক্কা না করে গড়ে উঠেছে বিভিন্ন ডায়াগনোস্টিক কেন্দ্র। এসব ডায়াগনোস্টিক কেন্দ্রগুলোতে বিভিন্ন রোগের পরীক্ষা নিরীক্ষার জন্য যেসব যন্ত্রপাতি থাকার দরকার তা নেই। রোগের পরীক্ষার নাম করে হাতিয়ে নিচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা।

ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম কামরুন্নাহার কেয়া ১৮ মে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিয়মনীতি উপেক্ষার দায়ে সেবা ডায়াগনোস্টিক কেন্দ্রকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী হাকিম কামরুন্নাহার কেয়া অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাস্থ্যসেবার নামে প্রতারণা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top