খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

S M Ashraful Azom
খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা
সেবা ডেস্ক: চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে প্রায় দুই শতাধিক হতদরিদ্র পাহাড়ী জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন (বিজয়ী বাইশ)। ১৯ মে রবিবার জেলা সদরের বড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি জোনের আওতাধীন ঘাসবন আর্মি ক্যাম্প এ মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করে। এসময় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইনে বাঙ্গালী এবং উপজাতীয় জনগোষ্ঠীর লোকজনরা চিকিৎসা সেবা নিতে অংশ গ্রহণ করেন। সদর জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ফাহমিদ হাসানন ও ঘাসবন ক্যাম্প কমান্ডার লেঃ মোহাম্মদ মাশরুর এলাহীর নেতৃত্বে

ক্যাম্প কমান্ডারের সাথে কথা বলে জানাযায় এ ধরণের মেডিক্যাল ক্যাম্পেইন খাগড়াছড়ি সদর জোন কর্তৃক ভবিষ্যতেও পরিচালিত হবে। অপর দিকে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার জন্য স্থানীয় জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন জানান, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি সদর জোন নিয়মিত মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করেছে। ভবিষ্যতেও সদর জোন কর্তৃক এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান