গোবিন্দগঞ্জে ধান মাড়াইয়ের গাড়ীর নিচে পড়ে যুবক নিহত

S M Ashraful Azom
0
গোবিন্দগঞ্জে ধান মাড়াইয়ের গাড়ীর নিচে পড়ে যুবক নিহত
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ধান মাড়াইয়ের কাজে ব্যবহৃত অটো মেশিনবাহী গাড়ীর নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত যুবক উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের শ্রীপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সোহাগ মিয়া (২৩)। ২০ মে সোমবার বিকালে উপজেলার ফুলপুকুরিয়া পানিতলা রোডে এই দূর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নিকট আত্মীয় এ্যাড. রাশেদ মুন জানান, ফুলপুকুরিয়ার পানিতলা রোড়ে ধান মাড়াই কাজে ব্যবহৃত অটো ভুট্টো মেশিনের বহনকারী গাড়ীতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে মেশিনের গাড়ী উঠে যায়। এতে গাড়ীতে থাকা অপর দুইজন লাফ দিয়ে প্রাণ বাঁচালেও গাড়ীর চালক সোহাগ গাড়ীর নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top