বিয়ে করলেন নায়িকা মুনমুন ও নায়ক আলেকজান্ডার বো

S M Ashraful Azom
0
বিয়ে করলেন নায়িকা মুনমুন ও নায়ক আলেকজান্ডার বো
সেবা ডেস্ক: বিয়ে করলেন নায়িকা মুনমুন ও নায়ক আলেকজান্ডার বো। তবে বাস্তবে নয় হারুন-উজ-জামান পরিচালিত ‘পদ্মার প্রেম’ নামের একটি সিনেমায়।   সম্প্রতি মানিকগঞ্জের মনোরম লোকেশনে সিনেমাটির প্রথম লটের শুটিং হয়েছে। সিনেমায় আলেকজান্ডার অভিনয় করেছেন মাঝির চরিত্রে। অন্যদিকে এক গ্রাম্য বিধবার চরিত্রে কুসুম নামে অভিনয় করেছেন মুনমুন।

ছবিতে আলেকজান্ডারের সঙ্গে অভিনয় সম্পর্কে মুনমুন বলেন, আলেকজান্ডারের সঙ্গে এই নিয়ে তিনটি ছবি করা হয়েছে। তবে সর্বশেষ ২০০৩ সালে ‘মহিলা হোস্টেল’ সিনেমায় তার সঙ্গে আমার অভিনয় করা হয়।

১৯৯৬ সালে চলচ্চিত্রে অভিষেক হয় তার। ক্যাপ্টেন এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’সিনেমায় প্রথম কাজ করেন তিনি। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৭ সালে। এরপর ‘টারজান কন্যা’, ‘মৃত্যুর মুখে’, ‘রাজা’, ‘মরণ কামড়’, ‘রানী ডাকাত’, ‘আজকের সন্ত্রাসী’সহ অসংখ্য সুপারহিট সিনেমায় অভিনয় করেন মুনমুন।


⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top