চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী নিহত

S M Ashraful Azom
চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী নিহত

সেবা ডেস্ক: চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন পোলোগ্রাউন্ড মাঠ সংলগ্ন এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মনসুর (৪২) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। রোববার (১৯ মে) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত মনসুর সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইকারী চক্রের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে ছিনতাই, অস্ত্রসহ নগরের বিভিন্ন থানায় অন্তত চারটি মামলা রয়েছে।

এসময় ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক (এলজি) উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তারেক ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অনুপ আহত হয়েছেন বলেও পুলিশের দাবি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) নোবেল চাকমা বলেন, একটি ছিনতাকারী চক্রের সদস্যরা পোলোগ্রাউন্ড মাঠের পাশে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ছিনতাকারী চক্রের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং অন্যরা পালিয়ে যায়। এরপর আহত অবস্থায় মনসুরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান