
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ঘনঘন বিদ্যুৎ এর লোড শেডিং এর প্রতিবাদে আজ ২০ মে সোমবার বিকালে পলাশবাড়ী উপজেলা সদরের চৌমাথা মোড়ে পরিবর্তন চাই এর ব্যানারে এ প্রতিবাদি মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন,দেশে বর্তমান ১৮ হাজার মেগাওয়াট যা ২০০৯ সালের ৪ গুণ বেশী । এছাড়াও সরকার ঘোষণা করছে বিদ্যুৎ স্বয়ংস্পূর্ণতা অর্জনের কথা অথচ এর সুফল ভোগের বদলে পলাশবাড়ী উপজেলার মানুষ সীমাহীন লোডশেডিংয়ের দূর্ভোগে পড়েছে।
দিনে ৫ হতে ৬ বার চলে এ লোডশেডিং আমারা এই অনাকাংখিÍ লোডশেডিং এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং এই ভোগান্তি হতে এলাকার সর্বস্তরের মানুষকে রক্ষায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন ।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুনার রশিদ সুমন,পরিবর্তন চাই গাইবান্ধা জেলা সমন্বয়ক রাশেদুজ্জামান,পরিবর্তন চাই এর সেচ্ছাসেবক সাকিবাল হাসান,শাকিল তালুকদার প্রমুখ।
⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।